Published : 27 Aug 2015, 09:59 PM
বৃহস্পতিবার উপজেলার অরণ্যকুটির এলাকা থেকে ফজলুর রহমানকে (২৭) গ্রেপ্তার করা হয়।
ফজলুর রহমান ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালায় বলে জানান পানছড়ি থানার ওসি আবদুল জব্বার।
ওসি জানান, বুধবার রাতে মেয়েটির কথিত প্রেমিক ফজলুর বিয়ে করার কথা বলে মোটরসাইকেলে করে পানছড়ির অরণ্য কুটিরে নিয়ে যায়।
“সেখানে মেয়েটিকে (১৪) ধর্ষণের পর বৃহস্পতিবার সকালে পানছড়ি বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।”
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফজলুরকে গ্রেপ্তার করে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।