২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 12:26 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

ঘিওন গ্রামে মঙ্গলবার ভোররাতে এ ঘটনায় নিহত হন ওই গ্রামের হযরত আলীর স্ত্রী সেরিনা বেগম (৪৮)।

হযরত আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান নাচোল থানার ওসি মো. তোরিকুল ইসলাম।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে ভোররাত ৩টার দিকে ঘুমন্ত স্ত্রী সেরিনাকে কুপিয়ে আহত করেন হযরত আলী (৫৫)।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।”

গ্রেপ্তার হযরত আলীকে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।