২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নালায় ৩ শিশুর লাশ

ময়মনসিংহ শহরে একটি নালা থেকে তিনটি অপরিণত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 01:41 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার সকালে মাশকান্দায় পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে লাশগুলো পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় হাসপাতাল কিংবা কোনো ক্লিনিক থেকে অবৈধ গর্ভপাতের পর লাশগুলো কে বা কারা এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

স্থানীয়রা লাশগুলো দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ তিনটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।