২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

রোববার সকালে উপজেলার অভায়ের মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন ।

নিহত তাজরিন (৪) ও আহত তুলসিকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, বাড়ির পাশে তাজরিন ও তুলসি খেলাধূলা করছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তাজরিন ঘটনাস্থলেই মারা যায়।

চালকসহ বাসটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।