২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করায় যুবকের কারাদণ্ড

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ওই মাদ্রাসা ছাত্রীর বয়স ১৬ বছর।

সাতক্ষীরায় দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করায় যুবকের কারাদণ্ড

বাল্যবিবাহের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাতক্ষীরার তালা উপজেলার হাসান আলী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 11:28 PM

Updated : 19 Oct 2022, 01:42 PM

সাতক্ষীরার তালা উপজেলায় বাল্যবিবাহের দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমামণ আদালত।

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মো. হাসান আলী (২৩) সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকার বাসিন্দা।

সহকারী কমিশনার জানান, গত বৃহস্পতিবার পারিবারিকভাবে গোপনে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ে করেন হাসান আলী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খবর পেয়ে পুলিশের সহায়তায় বর-কনেকে আটক করেন। পরে বরকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ওই মাদ্রাসা ছাত্রীর বয়স ১৬ বছর।