২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা হকার্স মার্কেটে আগুনে পুড়েছে ৩ দোকান

আগুনে একটি প্রসাধনের দোকান, একটি তারের দোকান ও একটি রঙের দোকান পুড়ে গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 09:58 AM

Updated : 08 Dec 2022, 09:58 AM

খুলনা নগরীর খাজা খানজাহান আলী হকার্স মার্কেটে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।

বুধবার রাত পৌনে সোয়া ১০টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদরের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, খাজা খানজাহান আলী হকার্স মার্কেটের একটি প্রসাধনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

“রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে একটি কসমেটিকসের দোকান, একটি তারের দোকান ও একটি রঙের দোকান পুড়ে যায়।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকতভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।