৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ৩২০টি ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুলিশের ভাষ্য, ১ সেপ্টেম্বর থেকে রৌমারী থানার মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৮০০ ইয়াবা জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 10:28 AM

Updated : 30 Sep 2026, 10:44 AM

কুড়িগ্রামের রৌমারী উজেলায় ৩২০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির জানান,মঙ্গলবার রাত ১০টার দিকে চুলিয়ার চর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-চুলিয়ার চর এলাকার বাবু মিয়া (৩৫) ও মতলেব (৪০)।

বুধবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার রাসেল কবির।

এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “১ সেপ্টেম্বর থেকে রৌমারী থানার মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময়ে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন আসর থেকে ২৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।