১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে বাড়ির আঙিনা থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিবারের ধারণা, রাতের কোনো একসময় আব্দুল আখের আঙ্গিনায় বরইগাছ ও বাঁশের সঙ্গে ঝুলানো দোলনার রশির সঙ্গে ফাঁস দিয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 09:16 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

কুড়িগ্রামের উলিপুরে বাড়ির আঙিনা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক। 

৬০ বছর বয়সী আব্দুল আখের ওরফে ফাকের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।

ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “সকালে ঘুম থেকে উঠে তার ছেলে রুবেল মিয়ার স্ত্রী মাজেদা বেগম শ্বশুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন।”

পরিবারের ধারণা, রোববার গভীর রাতে কোনো একসময় আব্দুল আখের বাড়ির আঙ্গিনায় বরইগাছ ও বাঁশের সঙ্গে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশির সঙ্গে ফাঁস দিয়েছেন। তবে কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা তারা বলতে পারছেন না। 

ওসি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশ তদন্ত করে দেখছেন। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।