‘ডেভিল হান্ট’: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের চারজন গ্রেপ্তার
অতিরিক্ত পুলিশ সুপার কনক দাস বলেন, তাদের বিরুদ্ধে মামলা ছিল।
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্) সোমবার বলেন, রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের কর্মী সদর উপজেলার হাটকালুগঞ্জের নূর আলম তরফদার (৫১), আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান (৩৭), দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের যুবলীগের সভাপতি হাসানুজ্জামান পিন্টু (৪৯), দর্শনা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস কুদ্দুস (৫৫)।
অতিরিক্ত পুলিশ সুপার কনক দাস বলেন, তাদের বিরুদ্ধে মামলা ছিল। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
