১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৯ মাস পর আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ

তবে সার উৎপাদন শুরু হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

প্রায় নয় মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কাখানায় আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 

শুক্রবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর মেশিনগুলো চালু করেছে কর্তৃপক্ষ। 

তবে সার উৎপাদন শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১০০ টন ইউরিয়া সার উৎপাদন হয়। গ্যাস সংকটের কারণে ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনে নামেন কারখানার শ্রমিকরা। কয়েক দফায় মানববন্ধন করে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়। অবশষে গ্যাস সরবরাহ শুরু হয় কারখানায়।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, “গ্যাস সরবরাহ শুরুর পর মেশিনগুলো চালু করা হয়েছে। তবে ইউরিয়া উৎপাদনে বেশ কয়েটি ধাপ অতিক্রম করতে হয়। এগুলো সম্পন্ন করে সার উৎপাদন শুরু হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।”