০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

তাদের আহত শিশু সন্তানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2025, 01:14 AM

Updated : 26 Aug 2026, 12:23 PM

টাঙ্গাইলের কা‌লিহাতীতে মহাসড়ক পার হ‌তে গি‌য়ে বাসের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আহত হ‌য়ে‌ছে তা‌দের এক শিশু সন্তান। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কর পৌলী এলাকায় এ ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরীফ জানান।

আহত শিশু‌কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের প্রয়াত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলে দিবস দাস (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বলেন, শনিবার রাতে র‌ঞ্জিত স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেন পার হওয়ার সময় একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থ‌লেই তার স্ত্রীর মৃত‌্যু হয়। এতে আহত হয় র‌ঞ্জিতসহ তার ছে‌লে। আহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হয়। প‌রে সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় র‌ঞ্জি‌তের মৃত‌্যু হয়। তার ছে‌লে হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছে।