গোপালগঞ্জে খালে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ
মঙ্গলবার প্রতিবেশী প্রকাশ সরকার ও রমেন সরকার মাছ ধরার জন্য খাল পাড়ে গেলে সতীশ রায়ের মরদেহ ভেসে থাকতে দেখেন।
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে রামশীল গ্রামের শৈলদাহ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
নিহত সতীশ রায় (৭৫) রামশীল ইউনিয়নের শৈলদাহ গ্রামের মৃত প্রভাত রায়ের ছেলে।
ওসি আজাদ বলেন, সোমবার সকালে ধানের বীজতলা তৈরির জন্য বাড়ি থেকে বের হন সতীশ রায়। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।
মঙ্গলবার প্রতিবেশী প্রকাশ সরকার ও রমেন সরকার মাছ ধরার জন্য খাল পাড়ে গেলে সতীশ রায়ের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে খাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, “পানিতে পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না অপমৃত্যু। এ রির্পোট পাওয়ার পর আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো। ”
