২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

জ্যেষ্ঠ কারাধ্যক্ষ জানান, রোববার দুপুরে কারাগারের ভেতর হঠাৎ জ্ঞান হারান ওই হাজতি।

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 09:41 PM

Updated : 18 Dec 2022, 09:41 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এ মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। 

রোববার (১৮ ডিসেম্বর) বেলা পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারাগারটির জ্যেষ্ঠ কারাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম জানান।

হাজতি মো. সুজন (৩৬) শরিয়তপুর জেলার চিকন্দী গ্রামের বাসিন্দা। তার হাজতি নম্বর ২১৮৮/১৮।

জ্যেষ্ঠ কারাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম জানান, রোববার দুপুরে কারাগারের ভেতর হঠাৎ অচেতন হয়ে পড়েন সুজন। তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুজনকে মৃত ঘোষণা করেন।

কারা কর্মকর্তা আরও জানান, সুজনের বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় মাদক দ্রব্য আইনে মামলা ছিল। তিনি ২০১৮ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

‘বুকের ব্যথায়’ কাশিমপুর কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু