২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে পুলিশ।

জয়পুরহাটে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জয়পুরহাট সদরে ভাড়া বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 06:20 PM

Updated : 24 Jul 2023, 06:20 PM

জয়পুরহাট সদরে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে শহরের আমতলী এলাকায় এক বাড়িতে মরদেহটি পাওয়া যায় বলে জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।

নিহত রিতা আক্তার (৩০) কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মেহেদুল ইসলামের স্ত্রী। রিতা ওই এলাকায় ছেলে-মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী ঢাকায় চাকরি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হুমায়ুন কবির বলেন, “সকালে দুই মেয়ে ও এক ছেলে স্কুলে যায়। এরপর দুপুরে ছয় বছর বয়সি ছেলে বাসায় এসে দেখে খাটের উপর তার মায়ের মরদেহ পড়ে আছে।”

তিনি বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, “গলায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর হত্যার আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।