২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাকের খুলে যাওয়া চাকার ধাক্কায় বাইক আরোহী নিহত

চাকায় ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে রাসেলের মৃত্যু হয়।

ঝিনাইদহে ট্রাকের খুলে যাওয়া চাকার ধাক্কায় বাইক আরোহী নিহত

দুর্ঘটনায় ভেঙে যাওয়া মোটরসাইকেল।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2023, 03:52 PM

Updated : 14 Nov 2023, 03:52 PM

ঝিনাইদহে ট্রাকের খুলে যাওয়া চাকার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।

নিহত রাসেল ফেরদৌস (৪০) শৈলকুপা উপজেলার নাকোল গ্রামের ইন্তাজ বিশ্বাসের ছেলে।

ওসি মিজানুর রহমান জানান, রাসেল ফেরদৌস মোটরসাইকেলে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যায়।

ট্রাকের চাকায় ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। আহত হয় আরেক আরোহী রাজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত রাজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে বলে জানান ‍ওসি।