২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গাজীপুরে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

আটক রেজাউল (ডানে) ও তার স্ত্রী মুন্নি। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 02:11 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

গাজীপুরে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর পুবাইল থানাধীন বসুগাঁও এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান।

গ্রেপ্তাররা হলেন-ওই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রেজাউল সরকার (৩১) ও তার স্ত্রী মুন্নি (২৭)।

পুলিশ বলছে, রেজাউল দুই বছর আগে তিন হাজার ৮৪০ ইয়াবাসহ গ্রেপ্তার হন। তখন তার বিরুদ্ধে পূবাইল থানায় মাদকের মামলা হয়। সেই মামলায় পাঁচ মাস আগে জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন তিনি।

পরিদর্শক আতিকুর বলেন, “মুন্নির সঙ্গে প্রায় সাত বছর আগে রেজাউলের বিয়ে হয়। এরপর থেকেই তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পূবাইল থানাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।

“গোপনে মাদক বিক্রির খবর পেয়ে রেজাউলের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ২৫০টি ইয়াবাসহ রেজাউল ও মুন্নীকে আটক করা হয়।”

উদ্ধার ইয়াবাগুলো দুইদিন আগে টেকনাফে বসবাসকারী তার ছোট বোন ছমিরার (২৫) কাছ থেকে মুন্নি সংগ্রহ করেছেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

এ ঘটনায় পূবাইল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন আতিকুর।