১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোট থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

পিরোজপুর-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেও জমা দেননি জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার বিকালে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পিরোজপুর-২ (কাউখালী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ উপজেলা) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দেইনি।

২৪ ডিসেম্বর বিকালে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের কার্যালয় থেকে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় জেপির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আনোয়ার হোসেন মঞ্জু বিভিন্ন সময়ে নির্বাচন করে এই আসন থেকে ছয়বার সংসদ সদস্য হয়েছেন।