২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর সমর্থককে জরিমানা

বিকালে একটি বাড়িতে লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 08:50 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করায় জামায়াতে ইসলামীর প্রার্থীর এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে পৌরসভার জকসিন এলাকায় সমাবেশে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ।

দণ্ড পাওয়া ফারুক হোসেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের সমর্থক।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকালে এলাকায় একটি বাড়িতে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে নির্বাহী হাকিম অভি দাশ অভিযান চালান।

অভি দাশ বলেন, “প্রায় ২০০ লোক নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করা হয়। সেখানে গিয়ে প্রার্থীকে পাওয়া যায়নি। তবে তার সমর্থক ফারুককে পাওয়ায় যায়। পরে আচরণ বিধিলঙ্ঘন করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।”