২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৯ নেতা গ্রেপ্তার

এর আগে নগরীতে মিছিল বের করে দলটি, তখন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 12:54 AM

Updated : 23 Oct 2022, 12:54 AM

ময়মনসিংহে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সকালের দিকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। সেখান থেকে জামায়াতের নেতারা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে গোপন বৈঠক করছিল। পরে পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।