২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে প্রায় ৩ কেজি `বিস্ফোরক পাউডার’ উদ্ধার

উদ্ধারকৃত বিস্ফোরকের সিজার মূল্য ৭ লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 11:37 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী এলাকা থেকে দুই কেজি ৮০০ গ্রাম `বিস্ফোরক পাউডার’ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ২টার দিকে বড়আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরকের চালানটি আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান। 

ধারনা করা হচ্ছে, বিস্ফোরকগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে। তবে   বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা আত্নগোপনে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, বৃহস্পতিবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দল এক কেজি ৪০০ গ্রাম বিস্ফোরক পাউডার ও এক কেজি ৪ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করে। 

উদ্ধারকৃত বিস্ফোরকের সিজার মূল্য ৭ লাখ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডার গুলো রাতেই বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা করা হয়েছে।