২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি দোষীকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 08:30 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

সোমবার জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি আকমল হোসেন জানান।

দণ্ডপ্রাপ্ত শুশীল চন্দ্র হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা মালদা এলাকার বাসিন্দা। 

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও  ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পিপি আকমল হোসেন মামলার নথির বরাতে বলেন, “পারিবারিক কলহের জেরে ২০১১ সালে স্ত্রী জোসনা বালাকে হত্যা করেন শুশীল চন্দ্র। পরে নিহতের ভাই  ফনি বর্মন বাদী হয়ে শুশীল চন্দ্রের নামে হত্যা মামলা দায়ের করেন।”