২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলের চেষ্টাকালে বরিশালে ৪ ‘জামায়াত নেতাকর্মী’ আটক

বুধবার সকাল ৮ টার দি‌কে নগ‌রীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়।

মিছিলের চেষ্টাকালে বরিশালে ৪ ‘জামায়াত নেতাকর্মী’ আটক

মিছিলের চেষ্টা করার সময় বরিশালে চার জামায়াত সদস্যকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 01:48 PM

Updated : 23 Aug 2023, 01:48 PM

ব‌রিশাল নগরী‌তে মিছিলের চেষ্টা করার সময় চারজনকে আটক করা হয়েছে, পুলিশের দাবি আটক চার ব্যক্তি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী।

বুধবার সকাল ৮ টার দি‌কে নগ‌রীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থে‌কে তা‌দের আটক করা হয় বলে জানিয়েছেন কো‌তোয়া‌লি ম‌ডেল থানার এসআই আরাফাত হাসান।

আটক ব্যক্তিরা হলেন-নগ‌রীর কাউনিয়া হাউজিং এলাকার সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শে‌রে বাংলা সড়‌কের মো. মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার না‌ছির উদ্দিন (৪০) এবং বন্দর থানার চর পত্ত‌নিয়া গ্রা‌মের আল মুঈন (২১)।

এসআই আরাফাত হাসান বলেন, “নগ‌রের রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অনুম‌তি ছাড়াই মিছিল শুরুর চেষ্টা করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এসময় পুলিশ সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পু‌লিশ ধাওয়া দি‌য়ে চারজনকে আটক ক‌রে।”

আটক ব্যক্তিদের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে ব‌লেও জানান তি‌নি।