সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক
যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পলাশডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান কামারখন্দ থানার ওসি হাসমত আলী।
আটকরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসন এলাকার সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা এলাকার নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ি গ্রামের নাজমুল আকন্দ (১৯) ও শরিফুল ইসলাম (১৮)।
পুলিশ জানায়,আটক ব্যক্তিরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
ওসি হাসমত আলী বলেন, মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
