২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মালঞ্চি ব্রিজ পারাপারের সময় ওই যুবক ভয়ে থেমে গেলে ট্রেনের ধাক্কায় গার্ডারের ওপর পড়ে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 11:55 AM

Updated : 15 Oct 2023, 11:55 AM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার মালঞ্চি রেলওয়ে ব্রিজের উপরে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই হারুনুজ্জামান রুমেল।

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়তের বরাত দিয়ে এসআই হারুনুজ্জামান রুমেল বলেন, মালঞ্চি ব্রিজ পারাপারের সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে অন্যান্যরা সরে গিয়ে ব্রিজের পাশে দাঁড়ান।

তিনি আরও বলেন, এ সময় অজ্ঞাত ওই যুবক ভয়ে থেমে গেলে ট্রেনের ধাক্কায় গার্ডারের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid0EtfKMZdpRApPQpj5WUQRZKZJMKHLkDG3cLirWWxpe14rceqmi6YQpzC3esyyTvpwl ]