২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসচাপায় পথচারী নিহত

চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি এই দুর্ঘটনায় পড়ে বলে পুলিশের ধারণা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 09:49 PM

Updated : 11 Aug 2022, 09:49 PM

টাঙ্গাইলের কলিহাতী উপজেলায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। তাছাড়া আরও কয়েকজন আহত হন।

নিহত রাবেয়া খাতুন (৭০) উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ দ্বিমুখা গ্রামের রবি শেখের স্ত্রী।

উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আক্তার জানান।

স্থানীয়রা বলেন, জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস এলেঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাবেয়া নিহত হন।

দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

ইনচার্জ বাবুল আক্তার বলেন, “চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি এই দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”