১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যশোরে রাইস মিলে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

‘খবর পেয়ে পুলিশ গিয়ে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।’

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 03:41 PM

Updated : 18 Oct 2022, 03:40 PM

যশোরের অভয়নগরে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে মিলের মালিক ও তার ভাই।

উপজেলার চেঙ্গুটিয়া বাজারে সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভয়নগর থানার ওসি একেএম শামিম হাসান জানান।

নিহত শফিকুল ইসলাম (২৬) যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে শ^শুর বাড়িতে থাকতেন।

ওসি শামিম বলেন, শফিকুল রাইস মিলের বয়লারে ভুসি দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে শফিকুলের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।

যশোর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে এবং বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।