১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওসমানী বিমানবন্দরে আওয়ামী লীগের ২ নেতা আটক

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 12:01 AM

Updated : 26 Aug 2026, 10:21 AM

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটকের কথা জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান জামিল এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল বলেন, “তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে। তারা কোনো মামলার আসামি কি না, খতিয়ে দেখা হচ্ছে।”

গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর থেকে গা ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের খবর আসছে। কোটা আন্দোলনের মধ্যে হতাহতের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।