১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের শিশুকে ‘ধর্ষণ’

“৯৯৯ এর মাধ্যমে ধর্ষণের অভিযোগটি পাই। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের শিশুকে ‘ধর্ষণ’
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 05:44 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া জানান, তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের শনিবার রাতে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী ওই শিশু ওই গ্রামের এক সৌদি প্রবাসীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার অভিযোগের মুখে থাকা সহিদুল মিয়া একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী ওই শিশুর পরিবার বলছে, প্রতিদিনের মতো শিশুটি শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধূলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেয় সহিদুল।

পরে সহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থ বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।

ওসি মনজুর কাদের বলেন, “৯৯৯ এর মাধ্যমে ধর্ষণের অভিযোগটি পাই। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”