২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাদি হত্যা: খুনিদের শাস্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে মিছিলে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা, ইসলামী ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এতে সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে মিছিলে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা, ইসলামী ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চ।

মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নিয়ামুর রহমান নিবির, সমন্বয়ক ফাহিম ফয়সাল রাফি, এনসিপি নেতা বোরহান উদ্দিন।

বিক্ষোভ শেষে পাঁচুর মোড় জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান।