২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বৃষ্টিভেজা রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

আহত হারুন অর রশিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গায় বৃষ্টিভেজা রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হতাহতের স্বজনদের আহাজারি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 01:50 PM

Updated : 24 Oct 2022, 01:50 PM

চুয়াডাঙ্গা সদর উপজেলার বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জাফরপুর এলাকায় পৌর বাস টার্মিনালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী (১৮) একজন টাইলস মিস্ত্রি। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সহকর্মী হারুন অর রশিদ (১৮)।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানান, আহাদ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে। হারুন অর রশিদ একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

তিনি জানান, সকাল ১০টার দিকে আহাদ ও হারুন এক মোটরসাইকেলে নিজেদের গ্রাম থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। তারা জাফরপুর এলাকায় পৌর বাস টার্মিনালের কাছে পৌঁছুলে বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে থাকা রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান।

এসময় তারা দুজনই রাস্তায় ছিটকে পড়লে এলাকার লোকজন তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।

জরুরি বিভাগের এই চিকিৎসক আরও জানান, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন আহাদ আলী। আহত হারুন অর রশিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে। নিহতের পরিবার অভিযোগ করলে তার লাশের ময়না তদন্ত করা হবে। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি।