১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়া উপনির্বাচনে জয়ী বিএনপির বাদশা

রাত ৮টা ৪০ মিনিটের দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:36 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা।

দিনভর ভোট শেষে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৬৯ ভোট।

এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন ফুলকপি প্রতীকে ৫২৬ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, এই আসনে ভোট পড়েছে ৪২.৩৭%। এখানে মোট ভোটের সংখ্যা চার লাখ ৫০ হাজার ৩০৯ জন। ভোট দিয়েছেন এক লাখ ৯১ হাজার ৬৯৬ জন।

বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন:

উপনির্বাচন: বগুড়ায় ৪২.৩৭, শেরপুরে ৫০.৫২ শতাংশ ভোট

শেরপুর ও বগুড়ায় ভোট শেষে চলছে গণনা 

শেরপুর-৩: ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

বগুড়া-৬ উপনির্বাচন: আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ জামায়াতের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট শুরু