২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্বামী বিষপানের কথা বললেও এমন কোনো আলামত গৃহবধূর দেহে পাওয়া যায়নি বলে চিকিৎসক জানান।

দিনাজপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2022, 12:24 AM

Updated : 28 Sep 2022, 12:24 AM

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী বিষপানে আত্মহত্যার কথা বললেও এমন কোনো আলামত পাওয়া যায়নি বলে চিকিৎসক জানান। 

মঙ্গলবার দুপুরে উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম জানান। 

ওই গৃহবধূর স্বামী লুৎফর রহমান হিরু জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়; এক বছরের একটি ছেলে সন্তান আছে। মঙ্গলবার দুপুরে ক্ষেত থেকে বাড়ি ফিরে দেখেন, তার স্ত্রী বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন; মুখে সাদা লালা। শৌচাগারে বিষের দুইটি বোতল পড়ে আছে। এ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসক আজাদ রহমান বলেন, “ওই গৃহবধূকে মৃত অবস্থায় আনা হয়। তার স্বামী আমাদের কাছে বিষপানের কথা বললেও এমন কোনো আলামত গৃহবধূর দেহে পাওয়া যায়নি।” 

এসআই তাজুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।