বায়ান্নর ভাষাশহীদ আবদুস সালামের জন্মস্থান ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালামনগরে নির্মিত শহীদ মিনারে সালামের পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
ফেনী প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
21 Feb 2023, 06:27 PM
Updated :
27 Feb 2023, 08:20 PM
মঙ্গলবার সকালে আবদুস সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার সংলগ্ন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সালামের ছোট ভাই আবদুল করিম, ভাতিজা নুর আলমসহ পরিবারের সদস্যরা।
সালামনগরের শহীদ মিনারে সুপ্রিম কোর্টের বিচারপতি মামনুন রহমান, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. সাহাব উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।