ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অগ্নিসংযোগ, প্রতিবাদে আমরণ অনশন
“সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।”
ময়মনসিংহ নগরের ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান জানান, রোববার রাত ১টার পর সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত চত্বরটিকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।
বিস্তারিত আসছে …
