০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অগ্নিসংযোগ, প্রতিবাদে অনশন

ময়মনসিংহ নগরের ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার মধ্যরাতে সারদা ঘোষ রোড এলাকায় স্থাপিত চত্বরটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে যায়। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সেখানে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

ইলিয়াস আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 06:32 PM

Updated : 09 Nov 2026, 06:32 PM