২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে হামলা-গণহত্যা বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন

গণহত্যা ও হামলা বন্ধ করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার দাবি জানানো হয় মানববন্ধনে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 06:11 PM

Updated : 25 Oct 2023, 11:00 PM

ইসরায়েলে বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে নারী, শিশু, সাংবাদিকসহ নিরীহ সাধারণ মানুষজনকে হত্যা বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে।

বুধবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে নওগাঁ জেলা টেলিভিশন, প্রিন্ট, অনলাইন অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা।

সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম বলেন, ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালিয়ে ইতোমধ্যে নারী শিশুসহ প্রায় ছয় হাজার মানুষকে হত্যা করেছে। যাদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন।

তিনি আরও বলেন, ইসরায়েলের বর্বরোচিত হামলা থেকে হাসপাতালও রেহাই পাচ্ছে না। যা মানবতার চরম লঙ্ঘন। এই বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সেইসঙ্গে গণহত্যা ও হামলা বন্ধ করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

এসময় মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা টেলিভিশন, প্রিন্ট, অনলাইন অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক এম আর রকি, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান রফিকুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সাংবাদিক মাহমুদু ন্নবী বেলাল, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি ক্বারী রমজান আলী, সাংবাদিক কাজী ডি এম ফজলে রাব্বী স্বাধীন, ফজলে মাহমুদ চাঁদ।