২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ কিশোরের

নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ কিশোরের
ঈশ্বরগঞ্জ-শাহগঞ্জ সড়কের পাইবাকুঁড়ি এলাকায় রাইস মিলের দেয়ালে ধাক্কা লাগে মোটরসাইকেলের।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 12:34 AM

Updated : 10 Sep 2026, 12:08 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাইস মিলের দেয়ালে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছে দুই কিশোর।  

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ-শাহগঞ্জ সড়কের পাইবাকুঁড়ি এলাকা এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান।

নিহতরা হলেন, উপজেলার দামদি গ্রামের আমিনুল ইসলামের ছেলে রনি মিয়া (১৬) ও একই এলাকার আবুল হাশেমের ছেলে আশিকুর রহমান (১৭)। 

দেয়ালে ধাক্কা লেগে ভেঙে যাওয়া মোটরসাইকেল।

দেয়ালে ধাক্কা লেগে ভেঙে যাওয়া মোটরসাইকেল।

স্থানীয়দের বরাতে ওসি মাজেদুর রহমান বলেন, ঈদুল আজহার নামাজের পর রনি ও আশিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঈশ্বরগঞ্জ-শাহগঞ্জ সড়কের পাইবাকুঁড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কাদির মিলের দেয়ালে ধাক্কা লাগে। 

“এ সময় ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। গুরুতর আহত হয় আশিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।”

ওসি আরও বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।