২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চা বাগানে ‘তাজা গ্রেনেড’

ওসি বলেন, “গ্রেনেডটি ধ্বংসের জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে চিঠি দেওয়া হয়েছে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 02:09 PM

Updated : 05 Jun 2023, 02:09 PM

সিলেটের মালনীছড়া চা বাগানের সড়কের পাশে একটি তাজা গ্রেনেড পাওয়া গেছে।

স্থানীয়রা রোববার রাতে গ্রেনেডটির দেখতে পান বলে জানান সিলেট মহানগরের বিমানবন্দর থানার ওসি মো. মঈন উদ্দিন সিপন।

তিনি বলেন, ‌“গ্রেনেডটি বাগানের ভেতরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মোতায়েন করে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। গ্রেনেডটি ধ্বংসের জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে চিঠি দেওয়া হয়েছে।

“পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার এটি ধ্বংস করা হতে পারে।”