২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে কুপিয়ে হত্যা: ছেলের জেল-জরিমানা

রায় ঘোষণার সময় ছেলে আদালতে হাজির ছিলেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 10:35 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

সাতক্ষীরা সদর উপজেলায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত।

রোববার সাতক্ষীরার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু জানান।

সাজাপ্রাপ্ত আবু হানিফ সদর উপজেলার রেউই গ্রামের মুনসুর সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আবু হানিফ আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

মামলার নথির বরাত দিয়ে জিয়াউর রহমান বাচ্চু জানান, মুনসুর সরদার কাজ না করায় পরিবারে অশান্তি লেগে ছিল। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ছেলে আবু হানিফ কাজ থেকে বাড়িতে ফিরে এসে দেখেন, তার বাবা বারান্দায় বসে আছেন। এতে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে তার বাবাকে কোপ দিলে ঘটনাস্থলেই মুনসুরের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাস্তে মশিউর রহমান।