২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ

জব্দ করা মালামালের বাজার মূল্য ১৯ লাখ টাকা বলে জানায় পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 01:58 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও অনুমোদনহীন কসমেটিক পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্য নিয়ে গঠিত এ টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার এসআই আবু শরীফ। 

শনিবার সকালে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, অভিযানের সময় বিভিন্ন ঘর ও গুদামে মজুত করা চিনি ও কসমেটিকসসামগ্রী জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআই আবু শরীফ জানান, উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সেইসঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন ও নিম্নমানের কসমেটিকস জব্দ করা হয়।

জব্দ করা মালামালের বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ ১৫ হাজার টাকা বলে জানান তিনি।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মালামাল বিজিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানান এসআই আবু শরীফ। 

এর আগে ২৬ জুন কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুই কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করে টাস্কফোর্স।

আরও পড়ুন:

নেত্রকোণায় সোয়া ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ