২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সোয়া ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

চোরাচালানবিরোধী অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে তিন হাজার ৬৪ বস্তা চিনি জব্দ করে টাস্কফোর্স।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 05:30 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুই কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্য নিয়ে গঠিত এ টাস্কফোর্সের নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে তিনি বলেন, বুধবার সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় টাস্কফোর্স।

অভিযানে উপজেলার লেংগুরা, খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বৌবাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া এলাকা থেকে তিন হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয় বলে জানান শহীদুল ইসলাম।

তিনি বলেন, কলমাকান্দার সীমান্তবর্তী এলাকার বাড়ি ও দোকানে বিদেশি পণ্যের অবৈধ মজুদ ও বিক্রি বন্ধে টাস্কফোর্স গঠন করে এই অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা চিনি নেত্রকোণা কাস্টমস কার্যালয়ে জমা করা হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার।