১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি।

সিরাজগঞ্জে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
উল্লাপাড়া উপজেলায় বন্যাকান্দি গ্রামে বৃদ্ধের লাশ উদ্ধারের পর তার বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রিজের পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন। 

লাশ উদ্ধার হওয়া শহিদুল ইসলাম তালুকদার (৬৭) একই উপজেলার বন্যাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

ওসি একরামুল হোসাইন বলেন, শহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। রোববার সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খালের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। 

পরে পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। 

ওসি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।