২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৩ ভাই হত্যা: প্রধান আসামি ও সহযোগী গ্রেপ্তার

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় র‌্যাব-৮ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

মাদারীপুরে ৩ ভাই হত্যা: প্রধান আসামি ও সহযোগী গ্রেপ্তার
মাদারীপুরে তিন ভাইকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

বালু ব্যবসার আধিপত্য বিস্তারের জেরে মাদারীপুর সদর উপজেলায় তিন ভাইকে হত্যা মামলার প্রধান আসামি এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় র‌্যাব-৮ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার মৃত আছমত আলীর ছেলে হোসেন সরদার (৬০) এবং তার সহযোগী বাবলাতলা এলাকার হাছেন সরদারের ছেলে সুমন সরদার (৩৩)।

র‌্যাব জানায়, ৮ মার্চ হোসেন সরদারের নেতৃত্বে একটি দল অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা করে। এ সময় সাইফুল ও তার দুই ভাই প্রাণরক্ষায় সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশে আসামিরা সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদারসহ বেশ কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ ছাড়া চার বাড়িতে অগ্নিসংযোগ ও লুট করে। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ও আতাউরকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের চাচাতো ভাই পলাশ সরদার মারা যান। 

পরদিন ৯ মার্চ নিহত সাইফুল ও আতাউরের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা করেন।

র‌্যাব অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার আশুলিয়ার কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হোসেন সরদারকে এবং শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন:

মাদারীপুরে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা, আসামি ৮০

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ: আরেক ভাইয়ের মৃত্যু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২ ভাই