১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

‘ছাগল বাঁচাতে গিয়ে’ ট্রেনে কাটা পড়ে গেল বৃদ্ধের প্রাণ

মফিজুর রেল লাইনে উঠে প্রাণীগুলো তাড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

‘ছাগল বাঁচাতে গিয়ে’ ট্রেনে কাটা পড়ে গেল বৃদ্ধের প্রাণ

ফাইল ছবি 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 10:08 PM

Updated : 13 Aug 2023, 10:16 PM

কুমিল্লার লাকসামে রেলপথে ওঠে পড়া কয়েকটি ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে লাকসাম উপজেলার নাওটি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় আজগরা ইউনিয়ন পরিষদের সদস্য মাজহারুল ইসলাম বাবলু জানান।

৬০ বছর বয়সি নিহত মফিজুর রহমান উপজেলার আমদুয়ার গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

ইউপি সদস্য মাজহারুল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার সময় রেল লাইনের ওই স্থানে মফিজুরের কয়েকটি ছাগল ওঠে পড়ে। তখন প্রাণীগুলো তাড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ।

লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।