২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ রক্ষা: চাঁদপুরে ১২ জেলের কারাদণ্ড

শনিবার দণ্ডিত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

ইলিশ রক্ষা: চাঁদপুরে ১২ জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 05:57 PM

Updated : 21 Oct 2023, 05:57 PM

চাঁদপুরের হাইমচর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার এ তথ্য জানান উপজেলার জ্যেষ্ঠ সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মেঘনার অভয়াশ্রম এলাকা থেকে ইলিশ ধরা অবস্থায় ১২ জেলেকে আটক করা হয়।

“এসময় তাদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।”

তিনি আরও বলেন, এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সবাইকে ১৫ দিনের কারাদণ্ড দেয়।

শনিবার দণ্ডিত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই  মৎস্য কর্মকর্তা।

জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।