২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।

মাগুরায় ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর থানায় তিন জনকে গণমাধ্যমের সামনে আনা হয়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 02:52 PM

Updated : 08 Sep 2022, 02:52 PM

মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে নয় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-মাগুরা শহরতলীর কলকলিয়া পাড়ার রাজন বিশ্বাস (৩০), বাটিকাঙ্গা এলাকার আব্দুল আলিম (৪৫) ও একই এলাকার বিল্লাল হোসেন (৩৬)।

বৃহস্পতিবার দুপুরে তাদের গণমাধ্যমের সামনে আনা হয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাগুরা সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

ওসি বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেন তারা। পরে তাদের দেওয়া তথ্যে শহরতলীর মোল্ল্যার বাড়ি থেকে আট কেজি ও শহরের মোল্ল্যা পাড়া এলাকা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিদের আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।