নিখোঁজের ১১ দিনেও মেলেনি স্কুলছাত্রের সন্ধান
২৪ অগাস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মোরসালিন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ১১ দিন পরও সন্ধান মেলেনি এক স্কুলছাত্রের।
নিখোঁজ মোরসালিন (১২) উপজেলার সরাতৈল চেংটার চরের রুবেল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, শিশুটির পরিবার গত ৩১ অগাস্ট জিডি করে। পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
মোরসালিনের দাদা সোনা উল্লাহ জানান, ২৪ অগাস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মোরসালিন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0LA1RtdqZuSiTv8K3u1BT7W8KniQDNVPH9WHQxYC7U87o52be6b479hWr7pT1twcpl ]
