২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানাবাড়ি বেড়াতে গিয়ে ‘খালের পানিতে ডুবে’ শিশুর মৃত্যু

ইছামনিকে রেখে তার মা পাশের বাড়িতে যান। এ সময় শিশুটি খেলতে খেলতে খালের পাড়ে যায়।

নানাবাড়ি বেড়াতে গিয়ে ‘খালের পানিতে ডুবে’ শিশুর মৃত্যু

ফাইল ছবি

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2022, 12:43 AM

Updated : 01 Aug 2022, 12:43 AM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে ‘খালের পানিতে ডুবে’ এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশঙ্কর গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল জানান।

দুই বছর বয়সী ইছামনি একই উপজেলার পুকুরিজানা গ্রামের মিলবাড়ির মো. জাহিদ খলিফার মেয়ে।

শিশুটির মামা মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, মায়ের সঙ্গে নানা আমজেদ আলী হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে ইছামনি। বিকালে ইছামনিকে রেখে তার মা পাশের বাড়িতে যান। এ সময় শিশুটি খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে কোথাও দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তারা ইছমনিকে খালের পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি মোস্তফা কামাল বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”