২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতায় জড়িত সন্দেহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ছিলেন।

গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতায় জড়িত সন্দেহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পুলিশ পরিদর্শক মো. সেলিম মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 09:25 PM

Updated : 26 Nov 2026, 09:25 PM

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

প্রত্যাহার হওয়া মো. সেলিম মিয়া নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের ঘটনায় পুলিশ কর্মকর্তা সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জেলা পুলিশের ভেতরে-বাইরে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।