পটুয়াখালীতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
পটুয়াখালীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে।
পটুয়াখালীতে আধা ডজন মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়ানো ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা এলাকার বাড়ি থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
নিহত ওমর ফারুক প্যাদা (৩৩) আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাদুরা গ্রামের আনোয়ার হোসেন প্যাদার ছেলে।
পুলিশ বলছে,পটুয়াখালীসহ দেশের বিভিন্ন থানায় ফারুকের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। এছাড়া দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি সে।
ওসি বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে বাড়ি থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে সে এলাকায় পালিয়েছিল।
বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
